সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইংল্যান্ডের বিপক্ষে অর্ধেক গোঁফ নিয়ে খেলবেন অশ্বিন! | চ্যানেল খুলনা

ইংল্যান্ডের বিপক্ষে অর্ধেক গোঁফ নিয়ে খেলবেন অশ্বিন!

সতীর্থ চেতেশ্বর পূজারাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে পূজারা যদি সেই চ্যালেঞ্জ সফলভাবে উত্তীর্ণ হতে পারেন, তাহলে অর্ধেক গোঁফ কেটে মাঠে নামবেন ভারতীয় স্পিনার।

ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের সঙ্গে আড্ডার এক পর্যায়ে সতীর্থকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন অশ্বিন। সেই আলাপচারিতায় ৩৭৭ টেস্ট উইকেটের মালিক বিক্রমকে বলেন, ‘আমরা কি কখনো পূজারাকে অফ স্পিনারদের বিপক্ষে স্টেপ আউট করতে দেখব?’

জবাবে ভারতের ব্যাটিং বলেন, ‘এটা নিয়ে কাজ চলছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি অন্তত একবার বোলারের মাথার ওপর দিয়ে মারার জন্য। সে অবশ্য এখনও রাজি হয়নি। উল্টো অনেক কারণ দেখাচ্ছে। ‘

বিক্রমের এই কথায় হেসে অশ্বিন বলেন, ‘পূজারা যদি মঈন আলী কিংবা অন্য স্পিনারের মাথার ওপর দিয়ে বল পাঠাতে পারে, আমি অর্ধেক গোঁফ কেটে মাঠে নামব। ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ‘

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজ। প্রথম ম্যা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। পূজারা এই ম্যাচেই অশ্বিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন কি না সেটা দেখার প্রতীক্ষায় থাকবে সমর্থকরা। এমনিতে ধীরে সুস্থে ব্যাট করার জন্য পরিচিত পূজারা। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেন টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বেশি বল খেলে ফিফটি করেছিলেন এই ডানহাতি। আগ্রাসী ব্যাটিং তার নামের সঙ্গে যায় না। এবার দেখা যাক, অশ্বিনের চ্যালেঞ্জ নিতে গিয়ে সেই পথে হাঁটেন কি না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।