সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আয়-ব্যয়ের হিসাব দিতে আরও ১ মাস সময় পাচ্ছে বিএনপিসহ ৭ দল | চ্যানেল খুলনা

আয়-ব্যয়ের হিসাব দিতে আরও ১ মাস সময় পাচ্ছে বিএনপিসহ ৭ দল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) ২০১৯ সালের (পঞ্জিকা বছরের) আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে জমা দিতে পারেনি। তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে আরও একমাস সময় বাড়িয়েছে ইসি। সে অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সাতটি রাজনৈতিক দল ইসিতে হিসাব জমা দিতে পারবে।
মঙ্গলবার (১১ আগস্ট) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রওশন আরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিএনপি ছাড়া বাকি যে দলগুলো এ সুযোগ পাচ্ছে তারা হলো— জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়েরর হিসাব দলগুলোকে জমা দিতে হয়। তবে এ বছর ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ছিল ঈদের ছুটি। তাই আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর হিসাব জমা দেওয়ার সময়সীমা ছিল ৩ আগস্ট পর্যন্ত। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে বিএনপিসহ সাতটি দল ইসিতে এই হিসাব জমা দিতে পারেনি।

এ ব্যাপারে ইসির সহকারী সচিব রওশন আরা সাংবাদিকদের বলেন, এ বছর করোনার কারণে অনেক অফিস বন্ধ ছিল। এর আগের বছরগুলোতেও হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর নজির রয়েছে। তাই বিএনপিসহ ইসিতে নিবন্ধিত যেসব দল এখনো আয়-ব্যয়ের হিসাব দেয়নি, তাদের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের এই হিসাব জমা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ আরপিও বলছে, পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে দলের নিবন্ধন বাতিলও করা যেতে পারে।

এ বছর নির্ধারিত সময় শেষ হওয়ার দু’দিন আগে নির্বাচন কমিশনে দলের গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৯ জুলাই আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ইসিতে এই হিসাব দাখিল করেন। দাখিল করা হিসাব অনুযায়ী, ২০১৮ সাল শেষে আওয়ামী লীগের তহবিলে মোট জমা ছিল ৩৭ কোটি ৫৭ লাখ টাকা। ২০১৯ সাল শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে এক বছরে আওয়ামী লীগের আয় বেড়েছে ৩৫ শতাংশ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।