সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ | চ্যানেল খুলনা

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

চ্যানেল খুলনা ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়া প্লান্টে ত্রুটি ধরা পড়ায় কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর থেকে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।সার কারখানাটির মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাটি অনেক পুরনো হয়েছে। যার কারণে কারখানাটিতে প্রায়ই বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বৃহস্পতিবার হঠাৎ করে অ্যামোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়লে কারখানায় উৎপাদন বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যে কারখানাটির অ্যামোনিয়া প্লান্টের ত্রুটি মেরামতে জন্য কাজ চলছে। কাজ শেষ করতে ২-৩ দিন সময় লাগতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।