সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আল-আরাফাহ্ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য পর্যালোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আল-আরাফাহ্ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নন এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিষয়ক পর্যালোচনা সভা মঙ্গলবার (২ মার্চ ) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান।

ভার্চুয়াল সভায় উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, আবেদ আহমেদ খান, আবদুল্লাহ্ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুল কাদের, মো. মঞ্জুরুল আলম, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী এবং ৮৯টি নন এডি শাখার ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকদের আমদানি-রপ্তানির টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হবার নির্দেশ দেন। এসময় তিনি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে গ্রাহকদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

বাণিজ্য মেলায় রপ্তানির আদেশ মিলল ২২৪ কোটি টাকার

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার

মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।