সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে পশ্চিম তীরে উত্তেজনা | চ্যানেল খুলনা

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে পশ্চিম তীরে উত্তেজনা

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে আবারও উসকানিমূলকভাবে অনুপ্রবেশ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। রোববার কড়া পুলিশি পাহারায় তিনি ও তার অনুসারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। অন্যদিকে দখলদার বাহিনীর পৃথক অভিযানে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৮ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছেন আরও ৭ জন।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, রোববার সকালে ইতামার বেন গভির একদল কট্টরপন্থী ইহুদিকে সাথে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে ঢোকেন। এ সময় তিনি কুব্বাতুস-সাখরা বা ডোম অব দ্য রকের দিকে অগ্রসর হওয়ার সময় হাততালি দিয়ে গান গাইতে থাকেন এবং ইহুদি ধর্মীয় আচার পালন করেন। জেরুজালেম গভর্নরেট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বেন গভিরের এই পদক্ষেপ একটি চরম উসকানিমূলক কাজ। এর মাধ্যমে আল-আকসার ধর্মীয় ও ঐতিহাসিক স্থিতাবস্থা পরিবর্তন করে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের শেষে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬ বার আল-আকসায় প্রবেশ করলেন বেন গভির। শুধুমাত্র ২০২৪ সালেই তিনি তিনবার এই পবিত্র স্থানে অনুপ্রবেশ করেছেন।আল-আকসায় উত্তেজনার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ হেবরনের জাহারিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই যুবক আহত হয়েছেন। এছাড়া উত্তরের শহর নাবলুসে অভিযান চালানোর সময় ১৪ বছর বয়সী এক কিশোরের উরুতে গুলি লাগে এবং ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মাথায় স্প্লিন্টারের আঘাতে আহত হন। জেরুজালেমের উত্তরের শহর আর-রামে অভিযান চালানোর সময় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড হামলায় আরও ৩ ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বেথলেহেমের দহিশা শরণার্থী শিবির, হেবরনের বাইত উম্মার, জেরিকোর আকবাত জাবের এবং নাবলুস থেকে একজন নারীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।এদিকে জেরুজালেমের সিলওয়ান এলাকায় মাহমুদ আল-তবিল নামে এক ফিলিস্তিনিকে তার নিজের বাড়ি গুঁড়িয়ে দিতে বাধ্য করেছে দখলদার কর্তৃপক্ষ। ইসরায়েলি মিউনিসিপালিটির দাবি, বাড়িটি নির্মাণের বৈধ অনুমতি ছিল না। গত ১০ বছর ধরে ওই বাড়িতে মাহমুদ তার স্ত্রী ও চার সন্তান নিয়ে বসবাস করছিলেন। শেষ পর্যন্ত বড় অঙ্কের জরিমানা এড়াতে নিজ হাতেই নিজের আশ্রয়স্থল ধ্বংস করতে হয় তাকে।

সূত্র : আল জাজিরা

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আন্তর্জাতিক আরও সংবাদ

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।