সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আলোকিত ও মানবিক মোল্লাহাট’র ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋন প্রদান | চ্যানেল খুলনা

আলোকিত ও মানবিক মোল্লাহাট’র ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋন প্রদান

বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে “আলোকিত ও মানবিক মোল্লাহাট” এ রূপ দিতে মুজিববর্ষে এ উপজেলার ১৫০ জন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও ঋন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রাথমিকভাবে ১৬ জন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাকে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা ঋন প্রদান করা হয়। আলোকিত ও মানবিক মোল্লাহাট এ রূপান্তরের পরিকল্পনাকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ঋন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, তথ্য কর্মকর্তা যুথিকা বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।