সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আর বাকি ৫২ দিন: রেড ডেভিলদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন | চ্যানেল খুলনা

আর বাকি ৫২ দিন: রেড ডেভিলদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫২ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জাপানকে ৩-২ গোলে হারিয়েছিল বেলজিয়াম। শেষ ষোলোর সেই ম্যাচে জাপান চমক দেখায় ৫২ মিনিটের মধ্যে দুই গোল করে। ২-০ গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে স্কোর ২-২ করে তারা। তারপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটের গোলে বেলজিয়াম জয় উৎসবে মেতেছিল। ৫২ বছর পর কোনো দল বিশ্বকাপে দুই গোলে পিছিয়ে থেকেও জয় পায়। তার আগে ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে তিন গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ৫-৩ ব্যবধানে কোরিয়া ডিপিআরকে হারায়।

খেলা শেষ হতে ২০ মিনিটের কিছু বেশি সময় বাকি থাকতে ২-০ গোলে পিছিয়ে ছিল বেলজিয়াম। জ্যান ভারটংঘেন ও মারুনে ফেলাইনি তাদের সমতায় ফেরান। যখন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানো থেকে ২৮ সেকেন্ড দূরে, তখন গোলকিপার থিবো কোর্তোয়া জাপানের একটি ফ্রি কিক থেকে বল হাতে নিয়ে কেভিন ডি ব্রুইনাকে দেন। ১১ সেকেন্ড পর চমৎকার কাউন্টার অ্যাটাক থেকে নাসের চ্যাডলি জালে বল ঠেলে দেন। বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেছিলেন, ‘২০১৮ সালের আমাদের নিয়ে একটি প্রশ্ন উঠেছিল, প্রতিকূর পরিস্থিতিতে আমরা কীভাবে সাড়া দেবো? জাপানের বিপক্ষে সেই ম্যাচে ২০ মিনিটেরও কিছু বেশি সময় বাকি থাকতে ২-০ গোলে পিছিয়ে থাকার পর আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলাম।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

সাফে ভারতের আধিপত্য, নানা ভুলে ফাইনালের বাইরে বাংলাদেশ

বাংলাদেশ নেই, সাফ ফাইনালের টিকিট ১ হাজার থেকে নেমে ২০০ টাকা

পাকিস্তানের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘কোচ চাইলে অধিনায়ক হব’, হামজার চোখ সাফ শিরোপায়

হৃদয়ের অপরাজিত ২৪২, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড বাংলাদেশের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।