সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আর্সেনাল এখনো শীর্ষে, মনোযোগ হারানো যাবে না: গার্দিওলা | চ্যানেল খুলনা

আর্সেনাল এখনো শীর্ষে, মনোযোগ হারানো যাবে না: গার্দিওলা

আর্সেনাল এখনো প্রিমিয়ার লিগের শীর্ষে। কিন্তু গতকাল (রোববার) ইতিহাদ স্টেডিয়ামে শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যানসিটি তাদের শিরোপার দৌড়ে বড় ধাক্কা দিয়েছে। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে সিটি তিন পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে। আগামী বুধবার তারা বার্নলির বিপক্ষে জিতলেই গানারদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে। দুই দলের গোল পার্থক্য মাত্র এক। কিন্তু ম্যানসিটি বেশ সতর্ক। যে কোনো কিছু ঘটে যেতে পারে। কোচ পেপ গার্দিওলা বললেন, মনোযোগ হারানো যাবে না। ম্যাচ শেষে তার কথা, ‘আমি খুশি কারণ আমরা আশা দীর্ঘায়িত করতে পেরেছি। সম্ভবত এই লড়াই শেষ পর্যন্ত গড়াবে, আমরা চেষ্টা করব।’

তিনি বললেন, ‘মোমেন্টাম বদলে যায়। লোকেরা আমাকে বলছিল আর্সেনালের মোমেন্টাম খারাপ। আজ আমি যা দেখলাম, তাতে মোমেন্টাম খারাপ ছিল না। তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, যেখানে তারা কোনো ম্যাচ হারেনি। এক ঝটকায় মোমেন্টাম বদলে যেতে পারে।’বাস্তবতা মেনে নিয়ে সতর্ক স্প্যানিশ কোচ, ‘বাস্তবতা হলো তারা এখনো লিগের শীর্ষে। গোল পার্থক্যে এক গোলে এগিয়ে। আমাদের এটা উপভোগ করতে হবে, উদযাপন করতে হবে, ভালো বিষয়গুলো গ্রহণ করতে হবে। কিন্তু মনোযোগ হারানো যাবে না। তিন দিনের মধ্যে বার্নলির মাঠে খেলব আমরা।’ জয়সূচক গোল করা আর্লিং হালান্ড বললেন, ‘প্রত্যেক ম্যাচ ফাইনাল। বুধবার আমাদের নতুন একটি ফাইনাল। যখন আমরা এখানে কথা বলা বন্ধ করেছি, তখন থেকেই বার্নলি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। কারণ বার্নলি ম্যাচ এই ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে, পা রাখতে হবে মাটিতে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।