সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আর্মি ইউনিভার্সিটি জুলাই-২০২৫ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আর্মি ইউনিভার্সিটি জুলাই-২০২৫ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, খুলনার জুলাই ২০২৫ সেশন চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মেজর (অবঃ) আহসানুল হাসান, ইংরেজি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. নাদিম রেজা খন্দকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেহেদী রহমান রানা, বিবিএ ‘র সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ জাহাঙ্গীর আলম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গাজী সাবিক আল ইউনিস, সিএসই বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মুরসালিনা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী তাওহিদ আল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোস্তফা আহসান হাবিব ও সিএসই বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান প্রমি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।