সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমি কেন্দ্রে সব দলের এজেন্ট পেয়েছি- র‌্যাব ডিজি | চ্যানেল খুলনা

আমি কেন্দ্রে সব দলের এজেন্ট পেয়েছি- র‌্যাব ডিজি

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার বিষয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আমি ভোটকেন্দ্রের বুথে বুথে গিয়ে খোঁজ নিয়েছি, সেখানে সব দলের এজেন্ট পেয়েছি। এভাবে ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট করে বলেন, কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমাদের অফিসার সেখানে নিজ দায়িত্বে এজেন্টদের বসিয়ে দিয়ে আসবেন, প্রয়োজনে তাদেরকে পাহারা দেবেন।

শনিবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনে এতো মিডিয়া কাজ করছে। এছাড়া, বর্তমানে নাগরিকরা অনেক তৎপর ও সচেতন। কোথাও কিছু হলে সাধারণ নাগরিকরাই ভিডিও করে ফেলছেন। তাই এ ধরনের অভিযোগ না করে সুনির্দিষ্ট করে বলেন।

সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে আমি শুনেছি। আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা এটা নিয়ে কাজ করছে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।