সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন: বাবুনগরী | চ্যানেল খুলনা

আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন: বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির সম্পদ, দেশের যে কোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে। তাদের সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয়, তাতে আমি কিছু মনে করব না। আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন বলে জানান তিনি।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির সম্পদ, দেশের যে কোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে।

হেফাজত আমির আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করা দেশপ্রেমিক সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। দেশপ্রেম ইমানের অঙ্গ, আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমদের ইমানি দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকলেই আমাদের সব কিছু থাকবে।

ওই মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি আবদুল্লাহ নাজিব, ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী প্রমুখ।

পরে হেফাজত আমির আগামীকাল শুক্রবার হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।