সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আদিবাসী দিবসের নাটকে মণিপুরি মেয়ে জয়ার গল্প | চ্যানেল খুলনা

আদিবাসী দিবসের নাটকে মণিপুরি মেয়ে জয়ার গল্প

আগামীকাল ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন শুভাশিস সিনহা।

নাটকের গল্প তৈরি হয়েছে মূল চরিত্র জয়াকে ঘিরে। মৃত্যুপথযাত্রী মায়ের কাছে জয়া জানতে পারে তাঁর আসল পরিচয়। শহরে বড় হওয়া জয়া একজন মণিপুরি কন্যা। সেই পরিচয় আর শেকড়ের সন্ধানে জয়া একদিন রওনা হয় মণিপুরিপাড়ায়। আবিষ্কার করে পালাকার কানাইকে, প্রকাশ হতে থাকে এক বিষাদ ও মায়ামাখা জীবনের ছবি। বলা না-বলার গোপন বেদনায় বিহ্বল জয়া। এমন গল্প নিয়ে নির্মিত নাটকটিতে জয়ার ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা। পালাকার কানাইয়ের ভূমিকায় গৌরহরি চ্যাটার্জি। আরও আছেন নির্মল কুমার সিনহা, অঞ্জনা সিনহা, সজলকান্তি সিংহ, স্বর্ণালি শর্মা, চয়ন, সমরজিৎ, শাশ্বতীসহ মণিপুরি থিয়েটার ও মণিপুরি সম্প্রদায়ের একদল অভিনয়শিল্পী।

নাটকটি প্রযোজনা করেছেন উত্তম কুমার সিংহ। চিত্রগ্রহণে ছিলেন আবিদ মল্লিক, শিল্প নির্দেশক সজলকান্তি সিংহ, সংগীতে শর্মিলা সিনহা, সম্পাদনায় ফয়সাল নিপুণ এবং সহকারী পরিচালনায় জন উইলিয়াম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।