সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী আটক | চ্যানেল খুলনা

আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী আটক

সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর প্রাক্তন স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়। সোমবার (৬ অক্টোবর সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শরীফা আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে। আক্তার হোসেন ধর্মপাশার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে।

শরীফার পরিবার জানিয়েছে, যৌতুকের জন্য নির্যাতন করতেন আক্তার হোসেন। এ জন্য শরীফা গত ১২ জুলাই তাঁকে তালাক দেন। এ ঘটনার পর থেকে পারিবারিক বিরোধ চলছিল।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন বাদী হয়ে শরীফার মা, দুই বোনসহ তিনজনের নামে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আজ সকাল ১০টার দিকে মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন শরীফাসহ তাঁর আত্মীয়স্বজন। এ সময় আদালত চত্বরে কথা-কাটাকাটির একপর্যায়ে শরীফাকে ছুরিকাঘাত করেন তাঁর স্বামী।

উপস্থিত লোকজন গুরুতর আহত শরীফাকে উদ্ধার করে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, আদালত চত্বরে ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।