সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আদালতের নির্দেশনা উপেক্ষা করে নালিশী সম্পত্তিতে নির্মাণ কাজ করার চেষ্টা | চ্যানেল খুলনা

আদালতের নির্দেশনা উপেক্ষা করে নালিশী সম্পত্তিতে নির্মাণ কাজ করার চেষ্টা

পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে নালিশী সম্পত্তি জবরদখল ও জোরপূর্বক নির্মাণ কাজ করার চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে স্থিতিবস্থা বজায় রাখার জন্য সব পক্ষকে নির্দেশনা দিয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বসতবাড়ীর ৪ শতক জমি নিয়ে মৃত শহর আলী মোড়লের ছেলে রুহুল আমিন মোড়ল এর সাথে প্রতিবেশী মৃত নজরুল ইসলাম এর ছেলে ইখতিয়ার ও আব্দুল মালেক মোড়লের ছেলে আনিছুর রহমান ও অহেদ আলী মোড়ল গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

রুহুল আমিন মোড়ল বলেন, আমার বসতবাড়ীর জমির সাথেই ১৯৮৬ সালে দুটি এবং ১৯৯১ সালের একটি সহ মোট ৩টি কোবলা দলিল মূলে বিআরএস ৬৮৩ খতিয়ানে ১১৫৫ দাগে ০৬ শতক জমির মধ্য থেকে ০৪ শতক জমি ক্রয় করে ৩৫/ ৪০ বছর যাবত শান্তি পূর্ণ ভাবে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ ইখতিয়ার ও আনিছুর রহমান গংরা আমার রেকর্ডীয় ভোগদখলীয় সম্পত্তির গাছ কর্তন সহ জোর পূর্বক জবরদখলের হুমকি দিলে আমি গত ২ ডিসেম্বর প্রতিপক্ষদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমআর ৪৩৭ নং নিষেধাজ্ঞা মামলা করি। মামলায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদেশ দেন। এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানার ওসি কে নির্দেশ দেন।

এদিকে আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ আনিছুর গংরা লোকজন নিয়ে শুক্রবার সকালে নালিশী সম্পত্তিতে পাকা পিলার নির্মাণ করার চেষ্টা করে এসময় বাঁধা দিতে গেলে তারা আমাদের মারপিট করে। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।

এব্যাপারে থানার এস আই সুজিত জানান, কাজ বন্ধ করে দিয়ে নির্বাহী আদালতের নির্দেশনা মোতাবেক দখলভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য সব পক্ষ কে নোটিশ দিয়েছি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।