সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আগামী বছর থেকে কম্পিউটারে খেলা যাবে প্লে স্টোরের গেইম | চ্যানেল খুলনা

আগামী বছর থেকে কম্পিউটারে খেলা যাবে প্লে স্টোরের গেইম

আগামী বছর থেকে উইন্ডোজচালিত কম্পিউটারে প্লে স্টোরের গেইমগুলো আনার চিন্তা করছে গুগল। এ উদ্দেশ্যে উইন্ডোজের জন্য একটি গুগল প্লে অ্যাপ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে কোম্পানিটি।

দ্য ভার্জ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন গুগলের অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গেইমের প্রোডাক্ট ডিরেক্টর গ্রেগ হার্ট্রেল।

তিনি বলেন, ২০২২ সাল থেকে খেলোয়াড়রা তাদের প্রিয় গেইমগুলো আরও অন্যান্য ডিভাইসে উপভোগ করতে পারবেন। তারা নির্বিঘ্নে ফোন, ট্যাবলেট, ক্রোমবুক, উইন্ডোজ পিসি ইত্যাদিতে এসব গেইম খেলতে পারবেন।

নতুন এ অ্যাপটির আরেকটি বিশেষ সুবিধা হতে যাচ্ছে যে ব্যবহারকারী চাইলে কোনো গেইমের নির্দিষ্ট অংশ পর্যন্ত অ্যান্ড্রয়েডচালিত মোবাইল, ট্যাবলেট বা ক্রোমবুকে খেলার পর তার পরের অংশ থেকে পিসিতে খেলা শুরু করতে পারবেন। গুগলের এ অ্যাপটি উইন্ডোজ ১০ ও তার পরের ভার্সনগুলোতে চলবে।

এর আগে মাইক্রোসফট তাদের নবাগত উইন্ডোজ ১১-তে গ্রাহকদের অ্যান্ড্রয়েড গেইম খেলার সুযোগ করে দেওয়ার কথা জানায়। তবে এতে কেবল অ্যামাজন অ্যাপস্টোর থেকে গেইম সংগ্রহ করার পর সেগুলো খেলা যায়, গুগল প্লে স্টোর থেকে গেইম খেলার সুযোগ এতে নেই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

বিজ্ঞাপনের বাইরে এআই সেবা বিক্রি করে নতুন আয়ের পথ খুঁজছে মেটা

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

গুগল অ্যাডে বাংলাদেশে দেখা যাচ্ছে বিজেপির ভোটের প্রচারণা

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।