সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামী লীগের কর্মী হলে নৌকার বিদ্রোহী প্রার্থী কেউ হতে পারে না: চেয়ারম্যান রিপন | চ্যানেল খুলনা

আওয়ামী লীগের কর্মী হলে নৌকার বিদ্রোহী প্রার্থী কেউ হতে পারে না: চেয়ারম্যান রিপন

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগের কর্মী হলে নৌকার বিদ্রোহী প্রার্থী কেউ হতে পারে না বললেন বহরবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতিকের প্রার্থী তালুকদার রিপন হোসেন।

শুক্রবার বিকেলে ফুলহাতা বাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন হাওলাদার। বক্তব্য রাখেন ওয়াদুদ হোসেন খলিফা, ফরিদ হোসেন, শ্রমীক লীগ নেতা ইমরান ফকির, সাবেক ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুদ, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন, ছাত্রলীগ নেতা এইচএম লিয়ন শেখ, চয়ন শেখ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় প্রার্থী রিপন তালুকদার আরো বলেন, মুসলিম লীগ থেকে আওয়ামীলীগ সেজে দলীয় নেত্রীর সিদ্ধান্তের বাহিরে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

তিনি চেয়ারম্যান থাকাকালিন ২০০১ সালে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা হামলা হয়েছে। ২০০৩ সালে সবিতা রানী হত্যা, জাফর হত্যা, প্রকাশ্যে দিবালোকে চোঁখ উৎপাটনসহ আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। আজ বহরবুনিয়ার মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করছে। ব্যবসায়ীদের কোন চাঁদা দিতে হয়না।

এলাকার শান্তি বজায় রাখার জন্য ১১ এপ্রিল জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয় করবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।