সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আইজিপি'র স্বপ্ন পুরনে ওসি এজাজ শফীর বাস্তবমুখী পদক্ষেপ: সঠিক দায়িত্ব পালনে পুরস্কার প্রদান | চ্যানেল খুলনা

আইজিপি’র স্বপ্ন পুরনে ওসি এজাজ শফীর বাস্তবমুখী পদক্ষেপ: সঠিক দায়িত্ব পালনে পুরস্কার প্রদান

বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক-এর স্বপ্ন পূরণের লক্ষ্যে পাইকগাছা থানায় কর্মরত অফিসার ও কনস্টেবলদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এএসআই ও কনস্টেবলদের নিয়মিত ডিউটির পাশাপাশি থানার রেজিস্ট্রার সমূহ রক্ষণাবেক্ষণ, সাধারণ ডায়েরী, এজাহার লেখা, জব্দ তালিকা, তল্লাশি তালিকা, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাতে তারা অফিসারদের সহায়তার মাধ্যমে থানার কার্যক্রমকে গতিশীল করতে পারে। মঙ্গলবার সকালে অফিসার ইনচার্জের কার্যালয়ে কাজের স্বীকৃত স্বরূপ ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলের জন্য এএসআই নাসির উদ্দিন; রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণে সহায়তা, নারী-শিশু-বৃদ্ধ হেল্প ডেস্ক ও মুন্সির কাজে সহায়তার জন্য নারী কনস্টেবল ছবি রানী দাস, নীলিমা আক্তার, শারমিন আক্তার, কারিমা খাতুন, সুমাইয়া খানম, স্বর্ণা খানম, ইরাতুন্নেছা লিনা; নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য ওয়্যারলেস অপারেটর প্রশান্ত কুমার ঘোষ ও মিলন হোসেন; কম্পিউটার অপারেটর শান্ত দে ও মিন্টু কুমার দাস; মেস ম্যানেজার মনির হোসেন; ড্রাইভার আক্তারুল ইসলাম ও উত্তম মল্লিককে পুরষ্কৃত করেছেন ওসি এজাজ শফী। তিনি বলেন,আমি আশাকরি তারা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পুলিশিং সেবা প্রদান করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।