সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ : যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ : যুবক গ্রেফতার

অস্ত্রের মুখে জিম্মি করে স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষণের দায়ে জাহিদুল শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারী) ভোরে শহরের পশ্চিম কেওড়াতলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর একদিন আগে এ ঘটনায় মামলা করেন ধর্ষণের শিকার ঐ নারী (১৭)। মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিশ্বজিৎ মূখার্জী এ তথ্য নিশ্চিত করেন।

দায়ের হওয়া মামলার বরাত দিয়ে বিশ্বজিৎ মূখার্জী বলেন, মোংলা উপজেলার কাপালির মেঠ এলাকার বাসিন্দা মৃত গফুর শেখের মেয়ে মিথিলার সাথে একই এলাকার দুলাল মোল্লার ছেলে হাসিবুলের সাথে ২০১৯ সালে বিয়ে হয়। দীর্ঘ সংসার করার পর চলতি বছরের ২৫ জানুয়ারী তাদের বিচ্ছেদ হয়। তারপরে মিথিলা ঢাকায় তার মায়ের সাথে বসবাস করতেন।

এদিকে বিচ্ছেদ হওয়া স্বামী হাসিবুলের সাথে আবার সংসার গড়ে দিবে বলে হাসিবুলের বন্ধু পশ্চিম কেওড়াতলার বাসিন্দা মোশারেফ শেখের ছেলে জাহিদুল শেখ গত ২৭ জানুয়ারী মিথিলাকে ফোন করে। পরদিন এ খবরে ২৮ জানুয়ারী মিথিলা ঢাকা থেকে মোংলায় চলে আসে। ২৯ জানুয়ারী মিথিলা হাসিবুলের বন্ধু জাহিদুলের সাথে দেখা করতে গেলে জাহিদুল তাকে অস্ত্রের মুখে ধর্ষণ করে। পরে তার আত্নচিৎকারে এলাকাবসি ছুটে আসলে ধর্ষক জাহিদুল পালিয়ে যায়।

ঘটনার পরদিন ৩০ জানুয়ারী মিথিলা জাহিদুলকে আসামী করে মোংলা থানায় ধর্ষণ মামলা করেন। ওই দিন রাতেই জাহিদুলকে পুলিশ আটক করে রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।