সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অষ্টগ্রামে করোনা সচেতনতায় ছাত্রলীগের মাইকিং | চ্যানেল খুলনা

অষ্টগ্রামে করোনা সচেতনতায় ছাত্রলীগের মাইকিং

অষ্টগ্রামে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার দুপুর থেকে উপজেলার সদর ইউনিয়ন থেকে শুরু করে বাঙ্গালপাড়া ইউনিয়ন, দেওঘর ইউনিয়ন, কাস্তল ইউনিয়ন শেষে পূর্বঅষ্টগ্রাম ইউনিয়ন এ কার্যক্রম পরিচালনা করেছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ।
এ ব্যাপারে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা শেখ তারিফ আহমেদ জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও কিশোরগঞ্জ -০৪ আসনের মাননীয় সাংসদ জনাব রেজওয়ান আহমদ তৌফিক ভাইয়ের নির্দেশক্রমে ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের আদেশক্রমে অষ্টগ্রাম উপজেলার ৫ টি ইউনিয়নে রাস্তায় রাস্তায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
এসময় অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা শেখ তারিফ আহমেদ, সিহাব সৌরভ, বিল্লাল হোসেন রামিম,আঃ সাত্তার শাওন, প্রবির জয়, প্রান্ত সাহা রিকু,রেদুয়ান সাদ,অমিত দেব,সাজ্জাদ লিকু,সামিউল আরাফ,কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।