সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অর্থ পাচার মামলায় ডেসটিনির রফিকুলের স্ত্রী কারাগারে | চ্যানেল খুলনা

অর্থ পাচার মামলায় ডেসটিনির রফিকুলের স্ত্রী কারাগারে

ডেসটিনি-২০০০ এর পরিচালক রফিকুল আমিনের স্ত্রী ফারাহ দিবাকে অর্থ পাচারের এক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১২ জুন) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

ফারাহ দিবা রোববার তার আইনজীবীর মাধ্যমে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১২ মে এ মামলার পলাতক আসামি ফারাহ দিবাকে ৮ বছরের কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

একই মামলায় ডেসটিনি-২০০০ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কোম্পানির পরিচালক ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অর্থ পাচারের মামলায় ডেসটিনি-২০০০ এর আরও ৪৩ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।