সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সোনমের প্রতিক্রিয়া | চ্যানেল খুলনা

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সোনমের প্রতিক্রিয়া

করোনা মহমারির এই সময়ে বেশ কিছুদিন স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি ভারতে ফিরেছেন এ নায়িকা।
কিন্তু ভারতে পা রাখতেই সোনমকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুম্বাই বিমানবন্দরে তোলা ‘নীরজা’ খ্যাত এই অভিনেত্রীর ছবি দেখে নেটিজেনদের অনেকেই ধারণা করেন- সোনম অন্তঃসত্ত্বা।

তবে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন সোনম। যদিও সরাসারি কোনো মন্তব্য করেননি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে তাকে ঘিরে জল্পনার অবসান ঘটিয়েছেন।
ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করে সোনম লেখেন, ‘পিরিয়ডের প্রথম দিনে গরম পানির বোতল এবং সঙ্গে আদা চা।’
সোনমের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জয়া ফ্যাক্টর’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। গত বছর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘একে ভার্সেস একে’ ওয়েব সিরিজে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ব্লাইন্ড’র শুটিং নিয়ে ব্যস্ত সোনম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।