সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অঙ্কিতা হত্যার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ খুলনার মানববন্ধন | চ্যানেল খুলনা

অঙ্কিতা হত্যার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ খুলনার মানববন্ধন

বাংলাদেশ মহিলা পরিষদ খুলনার উদ্যোগে অঙ্কিতা দে ছোঁয়াকে ধর্ষণ পূর্বক হত্যার প্রতিবাদে খুলনা প্রেসক্লাবের সামনে সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টা দিকে মানববন্ধন হয়। এতে মহিলা পরিষদ খুলনার আহবায়ক অধ্যক্ষ দেলওয়ারা বেগম সভাপতিত্ব করেন।

মহিলা পরিষদ খুলনার কোষাধ্যক্ষ ইসরাত আরা হীরার পরিচালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্হিত থেকে একাত্মতা ঘোষণা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশীদ, জাপার নগর সভাপতি শফিকুল ইসলাম মধু, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিজানুর রহমান বাবু, জন উদ্যোগের সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, সম্মিলিত রাইটার্স ফোরামের সাধারন সম্পাদক নুরুন্নাহার হীরা, সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার সহসভাপতি মো. সাবির খান, সৈয়েদা তৈয়েফুন নাহার।

উপস্থিত ছিলেন মহিলা পরিষদ খুলনার পারভীন ইলিয়াস, আলমাস আরা, অ্যাডভোকেট পপি ব্যানার্জী, অ্যাডভোকেট নুরুন নাহার পলি, অ্যাডভোকেট জাহানারা পারভীন, সাজেদা ইসলাম, জেরিন সুলতানা, গীতা দাস এবং শাখা কমিটির লায়লা বিলকিস, আমিনা আফরিন দৃষ্টি, বুলু রাণী, লক্ষী দাস প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।