সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অগ্রিম আয়কর ছাড়াই দেশে আসবে সব টিকা | চ্যানেল খুলনা

অগ্রিম আয়কর ছাড়াই দেশে আসবে সব টিকা

যেকোনো ধরনের টিকা আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে করোনাসহ যেকোনো ভাইরাসের টিকা আমদানিতে অগ্রিম আয়কর দিতে হবে না।

অগ্রিম আয়কর অব্যাহতি দিয়ে এরইমধ্যে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত আদেশে কর প্রত্যাহারের ঘোষণা এসেছে। আয়কর অধ্যাদেশের ১৮৫ ধারা অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি, যা ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে।

এখন থেকে করোনাসহ যেকোনো ভাইরাসের টিকার আমদানি পর্যায়ে কোনো ধরনের অগ্রিম কর পরিশোধ করতে হবে না। এর আগে বেসরকারি পর্যায়ে যেকোনো ধরনের টিকা আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর পরিশোধ করতে হতো।

করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী বিনামূল্যে টিকা দিয়ে যাচ্ছে। এজন্য বিপুল পরিমাণ টিকা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। ফলে অগ্রিম আয়করের ইস্যুটি সামনে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যানুসারে, গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকাদান কর্মসূচির ১১তম দিন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে: সাজ্জাদুল ইসলাম

হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে প্রথম জ্বালানিবাহী ট্যাংকার

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ঈদের পর দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দ্বিতীয় দিনে ২ হাজার ১৫৮ টাকা কমল সোনার দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৮৫ দেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।