সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
​বটিয়াঘাটায় বর্ষিয়ান আ'লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম আর নেই | চ্যানেল খুলনা

​বটিয়াঘাটায় বর্ষিয়ান আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম আর নেই

বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি, সুরখালী ইউনিয়নের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন (৭২) মৃত্যু বরণ করেছেন। তিনি দির্ঘদিন যাবৎ খুমেক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মৃত্যু বরণ করেন।

বিকাল ৩ টায় সুরখালী ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে গার্ডঅফ অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার ভুমি মোঃ আব্দুল হাই সিদ্দিকীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। তার মৃত্যুর খবর শুনে সুরখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ছুটে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক দিলীপ হালদার, সাবেক এমপি ননি গোপাল মন্ডল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, প্রচার সম্পাদক বি এম মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদার, নিরা›জন রায়, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোতাহার হোসেন শিমু, বটিয়াঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, সাবেক ছাত্র লীগ নেতা, বিআরডিবি চেয়ারম্যান এস এম ফরিদ রানা, আঃ মান্নান গোলদার,অরিন্দম গোলদার, মিজানুর রহমান, শশাঙ্ক রায়, সুরখালী ইউনিয়ন আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি শেখ শাহারুজ্জামান , আ,লীগ নেতা গুনধর রায়, আহমদ আলী গাজী, প্রভাষ চন্দ্র মন্ডল, শেখ লুৎফর রহমান, জাকির সরদার, গোপাল চন্দ্র মন্ডল, সেলিম শেখ, হাবিবুর রহমান মোড়ল, রুহুল আমিন মোল্লা, জহুর খা, মিলন মল্লিক, এনামুল গাজী, জাহাতাপ তরফদার, শফিকুল ইসলাম, মেম্বার সাকির সরদা, কালাম হাওলাদার, রত্না অধিকারী, ইয়াসমিন বেগম, আমিনুর শেখ, মিন্টু শেখ, আলম শেখ, জলিল গাজী, নিরেন মন্ডল, জামির শেখ,দিপক মিস্ত্রি, খাইরুল ইসলামসহ হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন। আসর বাদ জানাজা শেষে কল্যানশ্রী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার

খুলনার ৮৪০ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে : নজরুল ইসলাম মঞ্জু

রূপসায় ভাঙাড়ি ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি

ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- আলী আসগার লবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।