সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৮৪ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী: জরিপ | চ্যানেল খুলনা

৮৪ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী: জরিপ

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়ে জরিপ পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। এতে সরকারকে তিনটি পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে জরিপ দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা সরকারকে তিনটি পরামর্শ দিয়েছি।

প্রথমত: জনগণকে সম্পৃক্ত করে প্রচারণা চালাতে হবে। সেক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় সরকারের মাধ্যমে প্রচারণা চালালে তা কার্যকর হবে। শুধুমাত্র রেডিও, টেলিভিশনের মাধ্যমে প্রচারণা হলে হবে না, জনগণকে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে স্বচ্ছতাভিত্তিতে জনগণকে তথ্য দিতে হবে। টিকার নরমাল পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে নেওয়ার মারাত্মক হলে তা সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে।

দ্বিতীয়ত: সরকারকে নজরদারি বাড়াতে হবে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

তৃতীয়ত: আমাদের যারা নীতিনির্ধারক, তারকা তাদের আগে টিকা নিতে হবে। টিকা নিয়ে বলতে হবে টিকা নিয়ে তিনি নিরাপদে আছেন।

ঢাবির এ অধ্যাপক বলেন, সরকার আজ থেকে ভ্যাকসিন কর্মসূচি শুরু করেছে। এটি বহুল প্রত্যাশিত। আমরা স্বাগত জানাই। অন্যান্য দেশের তুলনায় আমরা যে পিছিয়ে নেই এটা তার প্রমাণ। তবে জনগণের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা আছে। আমরা টিকা নিতে জনগণের মতামত তুলে ধরতে জরিপ পরিচালনা করি, যাতে সরকারের পলিসি নিতে সুবিধা হয়। আপনারা টিকা কেন নিতে চায়, আবার কেন নিতে চায় না, কোভিড সম্পর্কে তাদের ধারণা, পুরুষ ও নারীদের তুলনামূলক মতামতসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করি। জায়গা নির্ধারণ করি বহু লোক সমাগম হয় এমন এলাকা। যেমন ঢাকার ক্ষেত্রে কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল যেখানে সব ধরনের লোকদের পাওয়া যায়। ঢাকার দুই সিটি কর্পোরেশন ছাড়াও আট বিভাগের আট জেলার ১৬ উপজেলার লোকদের মতামত নেওয়া হয়।

জরিপের ফলাফল নিয়ে তিনি বলেন, আমরা দেখি ৮৪ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী। কিন্তু তার মধ্যে ৩২ শতাংশ এখন নিতে আগ্রহী বাকি ৫২ শতাংশ পরে নিতে আগ্রহী। অনেকে টিকার মান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার বলেছেন অন্যরা নিলে আমরা নেবো। এজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। তবে সরকার যখন টিকাদান শুরু করবে। এই ৩২ শতাংশ ১০ শতাংশেও আসতে পারে আবার বাড়তেও পারে। তবে নারীরা টিকা নিতে বেশি আগ্রহ দেখিয়েছেন। ৮৭ শতাংশ নারী টিকা নিতে চান। অন্যদিকে ৮২ শতাংশ পুরুষ আগ্রহ দেখান। বিভাগভিত্তিক হিসাবে টিকা নেওয়ার আগ্রহের হার সবচেয়ে কম ঢাকায়। ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) টিকা নিতে আগ্রহী ৬৩ শতাংশ। ঢাকা শহরে হারটি ৭৩ শতাংশ। এছাড়া জরিপে আসা সিলেটের ৭৮, চট্টগ্রামের ৮৩, খুলনার ৯০, রাজশাহীর ৯১, বরিশালের ৯২, ময়মনসিংহের ৯৫ ও রংপুরের ১০০ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।