সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৭ কাস্টমস কমিশনারকে একযোগে বদলি | চ্যানেল খুলনা

৭ কাস্টমস কমিশনারকে একযোগে বদলি

চ্যানেল খুলনা ডেস্কঃকাস্টমস কমিশনার পর্যায়ের ৭ জন কর্মকর্তাকে এক সঙ্গে বদলি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৩ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। জাতীয় বাজেট ঘোষণার চার মাস পর বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে রদ বদল করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের বদলি করা হলো।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর আত্ততায় এই বদলি বলে মনে করেন এনবিআর।

প্রজ্ঞাপনে চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক শফিকুল ইসলামকে ঢাকা-১ এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খানকে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার হিসেবে, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মাহবুবুজ্জামানকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে, বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. আজিজুর রহমানকে কুমিল্লা কাস্টমস এক্সইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা-১ এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানকে ঢাকা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর-মূল্য সংযোজন কর এর মহাপরিচালক হিসেবে ও জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত কমিশনার একেএম মাহবুবুর রহমানকে চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এদের মধ্যে কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানের বদলির আদেশ আগামী ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।