সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ মিলিয়নের সেঞ্চুরি করেছেন মেহজাবীন | চ্যানেল খুলনা

৫ মিলিয়নের সেঞ্চুরি করেছেন মেহজাবীন

বেশ কয়েক বছর ধরেই ভিউয়ের দিক থেকে রেকর্ড গড়ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এবার তার অর্জনের খাতায় যুক্ত হলো আরও একটি মাইলফলক। ৫ মিলিয়নের সেঞ্চুরি করেছেন তিনি! অর্থাৎ তার অভিনীত ১০০টি নাটক ৫ মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে।

সুখবরটি শেয়ার করা হয়েছে মেহজাবীনের ফেসবুক পেজ থেকে। সেখানে নাটকগুলোর নামসহ বলা হয়েছে, প্রত্যেকটি নাটক ৫০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। যা দেশের ইতিহাসে বিরল একটি রেকর্ড।

এর আগে আরেকটি বড় রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেহজাবীন। সেটা হলো, তার অভিনীত ৩৩টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। যা এখনো পর্যন্ত দেশের কোনো অভিনয়শিল্পীর ক্ষেত্রে সর্বোচ্চ।

অবশ্য বিশাল এই অর্জনেও খুব বেশি উচ্ছ্বসিত নন মেহজাবীন। বলেন, ‘কোন নাটকে কত ভিউ হলো বা কী রেকর্ড হলো, আমি সেটা ভেবে কখনো কাজ করি না। সব সময় চেষ্টা করি দর্শক যেন আনন্দ পান, উপভোগ করেন। তবে কাজ করতে গিয়ে সাফল্য পেলে ভালো লাগে।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন বলেন, ‘ভক্তরা সবসময় আমার এত বেশি খেয়াল রাখেন এবং খোঁজ-খবর রাখেন; আমি সত্যি অবাক হই। আমার কাজ সম্পর্কে আমি নিজেও মনে হয় এতটা জানি না, তারা যতটা জানেন। তারা সবকিছুর খোঁজ-খবর রাখেন। কতটা নাটক করেছি, কোথায় কোন চ্যানেলে কয়টা গেল, কী কী কাজ করেছি, কোনটা কত ভিউ হলো সেসব খবর তারা রাখে। তা ছাড়া কত সুন্দর সুন্দর উপহার দেয় আমাকে বিভিন্ন সময়ে, আমি চমকে যাই। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর রহস্যময় পোস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।