সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৪ বছর প্রেমের পর বাগদান সারলেন ফারিয়া | চ্যানেল খুলনা

৪ বছর প্রেমের পর বাগদান সারলেন ফারিয়া

বাগদান সেরে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাগদানের কিছু ছবিও পোস্ট করেন এই লাক্সতারকা।

ফারিয়ার হবু বরের নাম মাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। দুই পরিবারের সম্মতিতে এই বাগদানের আনুষ্ঠানিকতা হয়েছে বলে জানা গেছে।

ক্যামেরার সামনে দুষ্টমিতে মাতেন দুজন
ফারিয়া শাহরিন বলেন, ‘গত চার বছর ধরে আমরা প্রেম করেছি। অবশেষ বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিয়েতে দুই পরিবার পূর্ণ সমর্থন দিয়েছে। বছরের শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। শপিং-প্ল্যানিংসহ নিজেদের গুছিয়ে নিতেই এই সময়টুকু নিচ্ছি আমরা।’

দুজনার আংটি বদল
উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় পা রাখেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ সিরিজের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে প্রথম জোরালোভাবে আলোচনায় আসেন তিনি। এরপর অনেক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।