সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৪ অক্টোবর শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ | চ্যানেল খুলনা

৪ অক্টোবর শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর শহীদ হাদিস পার্কে আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ সমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) রাত ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার এক প্রস্তুতি সভা থানা সভাপতি আলহাজ্ব আবু তাহের এর সভাপতি ও সেক্রেটার গাজী ফেরদৌস সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো: নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাও: সাইফুল ইসলাম, জিম্মাদার আলহাজ্ব আমজাদ হোসেন।

আরো উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, জয়েন্ট সেক্রেটারী মাও: খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, মোঃ আবুল কাশেম, মোঃ বদরুজ্জামান, মোঃ রিপন হালদার, শেখ জাহাঙ্গীর আলম, মোঃ বখতিয়ার, মোঃ লাভলু সরদার, মোঃ আকবর আলি, কারী লুৎফর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রহমান সবুজ, মোহাম্মদ রিপন, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আল আমিন, শ্রমিক নেতা মোহাম্মদ আল আমিন আকন, যুবনেতা মাওঃ হাবিবুল্লাহ গাজী, ছাত্র নেতা নগর সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল গালিব, মোঃ হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ মাসুম বিল্লাহ, মো: শাহরিয়ার নাফিস, মোঃ ফাইমুর রহমান, মোহাম্মদ নুরুল করিম প্রমুখ।

সভায় আগামী ৪ অক্টোবর শুক্রবার শহীদ হাদিস পার্কে গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপরতা চলছে: রিজভী

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।