সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৪১ বছর পর এমন ফাইনাল, ভারতকে ‘হুমকি’ দিল পাকিস্তান | চ্যানেল খুলনা

৪১ বছর পর এমন ফাইনাল, ভারতকে ‘হুমকি’ দিল পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। সুপার ফোরের এক ম্যাচ হাতে রেখে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারত ও পাকিস্তান ফাইনাল খেলবে।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওই লড়াইয়ের আগে হুমকি দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে পাত্তা না পাওয়ার পরও সালমান বলেছেন, পাকিস্তান শিরোপা জেতার মতো দল।

যেকোন দলকে তারা হারাতে পারেন বলেও উল্লেখ করেছেন সালমান, ‘এ ধরনের ম্যাচ (বাংলাদেশ) জেতার অর্থ দলটা খুবই স্পেশাল। ব্যাটিংয়ে কিছু উন্নতি দরকার আছে। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা জানি, ফাইনালে কী করতে হবে, আমরা যে কাউকে হারানোর মতো দল।’

পাকিস্তানের কিউই কোচ মাইক হেসন কেবল ফাইনালে মনোযোগ রাখতে বলেছেন শিষ্যদের। তার মতে, পাকিস্তান এখনো পারফেক্ট ম্যাচ খেলতে পারেনি। যেটা ফাইনালে খেলতে হবে। সব মনোযোগ এখন ফাইনালেই রাখতে হবে।

তিনি বলেন, ‘বড় ম্যাচে আবেগ থাকবে। তবে মনোযোগ কেবল ক্রিকেটে রাখো। আমরা ফাইনালে খেলার দাবিদার। এখন কেবল একটা ম্যাচের ফলই গণ্য হবে। সেটা ফাইনাল। দলের সবাই বিশ্বাস করে, তারা লড়াই করতে পারে।’

সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঝাঁঝ ছোঁটানো দৃষ্টি বিনিময় হয়েছিল হারিস রউফের। ব্যাটে-বলের লড়াইয়ে জয়টা অভিষেকেরই হয়েছিল। ফাইনালের আগে পাকিস্তানের এক ভক্ত রউফের উদ্দেশ্যে বলেছেন, ‘রউফ এবার ওকে ছেড়ে দিও না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।