সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক | চ্যানেল খুলনা

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

কক্সবাজারের রামুতে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও এক রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২০ মে) মধ্যরাতে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হাসিম ওরফে ওসমান। আটক ছালেহা বেগমের স্বামী নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, বুধবার মধ্যরাতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুতের খবর পায় ডিবি পুলিশ। পরে রামু থানা পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়।

ওসি বলেন, আটক রোহিঙ্গা মো. হাসিম ওরফে ওসমান মূলত সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে নজরুল ইসলামের বাড়িতে মজুত রাখতেন। পরে সুবিধাজনক পরিস্থিতিতে ইয়াবার চালান নির্দিষ্ট গন্তব্যে পাচার করতেন। সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।

কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, নজরুল ইসলাম বিএনপির ইউনিয়ন কমিটির বর্তমান সিনিয়র সহসভাপতির দায়িত্বে রয়েছেন। বসতঘর থেকে তার স্ত্রী ইয়াবাসহ পুলিশের কাছে আটক হওয়ার বিষয়টি তিনি গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জেনেছেন। তবে নজরুল ইসলাম ইয়াবা কারবার ও সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত কি না তা তিনি জানেন না বলে জানান।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিরা সীমান্তভিত্তিক চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত ঘিরে গড়ে ওঠা ইয়াবা ও চোরাচালান নেটওয়ার্কে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী সুবিধাভোগী এবং সীমান্তভিত্তিক চোরাকারবারিদের সমন্বয়ে গড়ে উঠেছে সংঘবদ্ধ একটি নেটওয়ার্ক। যার নেতৃত্বে রয়েছে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ডিবি পুলিশের এক সদস্য বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, মাওলানা মিরাজ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।