সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ হাজার পিস ইয়াবাসহ তরুণী আটক | চ্যানেল খুলনা

৩ হাজার পিস ইয়াবাসহ তরুণী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে এক তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই তরুণীর কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাকবাংলো মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তরুণীর নাম মরিয়ম বেগম। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার সাকারিয়া গ্রামের মো. সেলিম সিকদারের মেয়ে। বর্তমানে নারায়ণগঞ্জের নন্দলালপুর গ্রামে বসবাস করেন মরিয়ম।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, ‘রাতে থানা পুলিশ টহল দিচ্ছিল। ডাকবাংলো মোড়ে তরুণীকে দেখে সন্দেহ হয় পুলিশের। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়।’

আটককৃত তরুণীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।