সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান | চ্যানেল খুলনা

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

নানা কল্পনা-জল্পনার পরে দীর্ঘদিনের সমালোচনা-আলোচনার অবসান ঘটিয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করলেন বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের সন্তান জুনায়েদ খান, ইরা খান, ছোট ছেলে আজাদ।

রবিবার (৫ জুলাই) দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে একেবারে ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠান। ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা তারকাদের ভিড়। বরং দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতেই আইনি বিয়ে ও ছোট্ট উদ্‌যাপনে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক কাজ।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে আমির খানের মুখপাত্র বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্য, দীর্ঘদিনের বন্ধু ও ‘লগান’-এর পরিচালক আশুতোষ গোয়ারিকারও বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। অভিনেত্রী এলি আব্রামকেও দেখা গেছে এই অন্তরঙ্গ অনুষ্ঠানে।

আমির আগেই জানিয়েছিলেন, বড় কোনো আয়োজনের বদলে তিনি নিবন্ধিত বিয়ে করবেন এবং পরে শুধু পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্‌যাপন করবেন। সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে।

আমির ও গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম দেখা হয়েছিল, তবে তখন সম্পর্ক এগোয়নি। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের।

সেই পুনর্মিলনই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। শুরুতে দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন তাঁরা। গৌরী তখন বেঙ্গালুরুতেই থাকতেন, আর আমির মুম্বাইয়ে।

প্রায় এক বছর পর গৌরী মুম্বাইয়ে চলে আসেন। সঙ্গে ছিলেন তাঁর আগের সংসারের ছেলে। এর পর থেকেই তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন।

এর আগে, ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সামনে প্রথমবারের মতো গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। সেদিন তিনি বলেন, নতুন করে বিয়ের পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে স্বস্তি ও নিরাপদ অনুভব করেন বলেও জানান। পরে সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে যায় এবং গত মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।