
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, “বর্তমান সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে আবারও জনতার জাগরণ হবে| কারণ জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার এবং ˆনতিক নেতৃত্ব চায়|” তিনি বলেন, বর্তমান দু:শাসন, গণতন্ত্রহীনতা ও দমন-পীড়নের পরিবেশ আমাদের আবারও সেই চেতনাতেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে| আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে পিছু হটবে না| আমাদের সংগ্রাম দেশপ্রেমের, ইনসাফ প্রতিষ্ঠার এবং জাতিকে মুক্তির পথে এগিয়ে নেওয়ার| জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন|
নগরীর তারেরপুকুরস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল গফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ড. আবু রুবাবা, অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ|
মহানগরী আমীর বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়| জুলাই গণঅভ্যুত্থান ছিল গণমানুষের ˆ¯^রাচারবিরোধী লড়াইয়ের চূড়ান্ত রূপ| এই দিনে ছাত্র-জনতার ঐক্য ও আত্মত্যাগের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে| ছাত্র-জনতা এক কাতারে শামিল হয়ে দুর্নীতিবাজ ও ˆ¯^রশাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তুলেছিল, তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস|
তিনি আরও বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং ¯^াধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়| জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে| তিনি বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন| মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ করেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে| তিনি জুলাইয়ের হত্যাকান্ড এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করা; শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার দাবি জানান|


