সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ | চ্যানেল খুলনা

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ডাভেইগ চেজ আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ‘দ্য রিং’ সিনেমার ভয়ংকর সামারা মর্গান এবং ডিজনির অ্যানিমেটেড চলচ্চিত্র ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর লিলো চরিত্রে কণ্ঠ দেওয়া এই তারকা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড অঙ্গনে।

ডাভেইগ চেজের দীর্ঘদিনের ম্যানেজার ও ঘনিষ্ঠ বন্ধু জন রায়ান জুনিয়র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, মেনিনজাইটিস থেকে সৃষ্ট নানা জটিলতা এবং রক্তে সংক্রমণের কারণে সেপসিসে আক্রান্ত হন ডাভেইগ। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মৃত্যুর আগে অপুষ্টিজনিত সমস্যার কারণেও তিনি চিকিৎসাধীন ছিলেন।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা ডাভেইগ চেজ খুব অল্প বয়সেই দর্শকদের নজর কাড়েন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত হরর চলচ্চিত্র ‘দ্য রিং’-এ সামারা মর্গান চরিত্রে তার অভিনয় বিশ্বজুড়ে আলোড়ন তোলে। একই সময়ে ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ লিলো চরিত্রে কণ্ঠ দিয়ে তিনি শিশু-কিশোর দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

অভিনয় ও কণ্ঠশিল্পের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ সময় কাজ করেছেন ডাভেইগ। তার অসাধারণ প্রতিভা এবং স্মরণীয় চরিত্রগুলো তাকে হলিউডের অন্যতম পরিচিত মুখে পরিণত করেছিল।

ডাভেইগ চেজের অকাল মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং বিনোদন অঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করে অসংখ্য ভক্ত শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। তার রেখে যাওয়া কাজ ও চরিত্রগুলো আগামী দিনেও দর্শকদের মনে বেঁচে থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।