সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২ দিন ধরে নিখোঁজ শিশুর লাশ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার | চ্যানেল খুলনা

২ দিন ধরে নিখোঁজ শিশুর লাশ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার

নিখোঁজের দুই দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে তায়বা (৬) নামের এক শিশুর লাশ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ছৈয়ালকান্দি গ্রামের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশু তায়বা স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের টিটু সরদারের মেয়ে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, গতকাল বুধবার বিকেলে তায়বা বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের লোকজন দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি এলাকায় মাইকিং ও পোস্টার লাগানো হয়।

শুক্রবার সকাল থেকে স্বজন ও স্থানীয়রা আবারও খোঁজ শুরু করলে মেসবাহউদ্দীনের বাড়ির সেফটিক ট্যাংকের ঢাকনা খানিকটা খোলা অবস্থায় দেখতে পান। সন্দেহ হলে তাঁরা ভেতরে তাকিয়ে তায়বার নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে আমরা শিশুটিকে খুঁজছিলাম। আজ দুপুরে খবর পাই, পাশের একটি বাড়ির সেফটিক ট্যাংকে তার মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিশু তায়বার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তায়বার ছবি শেয়ার করে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।