সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ | চ্যানেল খুলনা

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

প্রায় ২৮ বছর পর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে সশস্ত্র বাহিনীর বাইরে একজন বেসামরিক ব্যক্তিকে নিয়োগ দিয়েছে সরকার। খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলমকে কেডিএর ৩২তম চেয়ারম্যান হিসেবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৭(১) ধারা অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

কেডিএ সূত্রে জানা গেছে, একই দিনে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেডিএর বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

১৯৯৮ সালের ৪ আগস্ট থেকে টানা কেডিএর চেয়ারম্যান পদে ব্রিগেডিয়ার বা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আবু মো. আবদুল্লাহ সশস্ত্র বাহিনীর বাইরে থেকে কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় এস এম শফিকুল আলম বলেন, ‘এটি খুলনাবাসীর ভালোবাসা, প্রত্যাশা ও দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।’

সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য খুলনা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় চুপ করতে বলার পর লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে থামিয়ে দিলেন বাবা

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে ইমন মাঝি নামে হাজতি পালিয়েছে

খুলনা বিভাগের ৭০ সাংবাদিক পেলেন ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।