সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৪ নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাকির গ্রেপ্তার | চ্যানেল খুলনা

২৪ নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাকির গ্রেপ্তার

নগরের ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক যুবলীগ নেতা জাকির হওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে নগরের মুসলমান পাড়া এলাকা থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে গোয়েন্দা কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. তৈমুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তারের জন্য আমরা কয়েকদিন ধরে টার্গেট নিয়েছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সেগুলো অনুসন্ধান করা হচ্ছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, হাসিনা সরকারের পতনের পর জাকির গা ঢাকা দিয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এলাকায় ফিরে আসেন এবং সরকার বিরোধী কর্মকান্ড সফল করার লক্ষে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এলাকায় লিফলেট বিতরণও করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।