সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা | চ্যানেল খুলনা

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে আগামীকাল রোববার (১ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নগরীর উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরপরই নগরীর বিভিন্ন খাতের স্টেকহোল্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন নতুন প্রশাসক। তাঁদের মতামতের ভিত্তিতেই নগর উন্নয়নের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, খুলনার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নগরবাসীকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তিনি।

কেসিসি সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রায় পাঁচ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের জন্য নগর ভবনের একাধিক স্থানে আসন ব্যবস্থা করা হয়েছে, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারেন।

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ, নগর পরিকল্পনাবিদ, এনজিও প্রতিনিধি ও পরিবেশকর্মীরা। এছাড়া নগরজীবনের সঙ্গে যুক্ত রিকশা ও ইজিবাইকচালকসহ শ্রমজীবী মানুষের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানিয়েছেন, রোববার দুপুরে বিদায়ী ও নতুন প্রশাসকের মধ্যে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হবে। এ উপলক্ষে সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, বেলা ২টা ১৫ মিনিটে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান শুরু হবে। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভাকক্ষে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। নিচতলায় বড় পর্দায় অনুষ্ঠানটি দেখার ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানের আগে নতুন প্রশাসক নিচতলায় উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সরকার খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েকদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার রাতেই তাঁর খুলনায় ফেরার কথা রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।