সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৮ সদস্যের টেস্ট দলে নতুন মুখ পেসার হাসান | চ্যানেল খুলনা

১৮ সদস্যের টেস্ট দলে নতুন মুখ পেসার হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গত ২০ জানুয়ারি ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় হাসানের। এর আগে গত বছরের ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করার পর হাসান মাহমুদ যে টেস্ট দলেও জায়গা পাবেন, সেটা ছিল অনুমিত। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। হাসান মাহমুদকে দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানকে ফেরানো হয়েছে টেস্ট স্কোয়াডে। হাতের ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও সাকিব জায়গা পেয়েছেন লাল বলের ক্রিকেটে। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলি রাব্বিকেও রাখা হয়েছে এই দলে। ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

টেস্ট স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।