সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৮ নভেম্বর ঢাকায় আসছেন নোরা | চ্যানেল খুলনা

১৮ নভেম্বর ঢাকায় আসছেন নোরা

বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আগমনকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। আসবেন কি আসবেন না, অনুমতি পাবেন কি পাবেন না, সব মিলিয়ে একধরনের জটলা বেঁধে গিয়েছিল। অবশেষে জট খুলল। নোরাকে ঢাকায় আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অনুমতি পত্রে তাকে ঢাকায় আসার অনুমতি দেয়া হয়েছে।
বিষয়টি উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। নোরা ফাতেহির বাংলাদেশ সফরে আর কোনো আইনি জটিলতা নেই। ১৮ নভেম্বর বাংলাদেশে আসছেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের নিমিত্তে ভারতীয় অভিনেত্রী মিজ্ নোরা ফাতেহিকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হলো।
এরপরে পাঁচটি শর্ত দেয়া হয়। তার একটিতে বলা হয়েছে, নোরা ফতেহিকে আগামী ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতিত) বাংলাদেশে অবস্থান করে প্রামাণ্যচিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে এই সময়ে তিনি অন্যকোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।