সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক | চ্যানেল খুলনা

১২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

চ্যানেল খুলনা ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ সময় বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আটককৃত দম্পতি হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব কাউনিয়া এলাকার সোহেল কাজী (৩১) ও তার স্ত্রী সাবাহ আফরিন (২০)। র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাতে মাদক সরবরাহ করে আসছিল। মাদক বিক্রিই তাদের একমাত্র পেশা।

তারা উবার গাড়ি ব্যবহার করে এবং নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয়কে পুঁজি করে কক্সবাজার এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।