সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হোয়াইট হাউজের অনুষ্ঠানে গুলির ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল খুলনা

হোয়াইট হাউজের অনুষ্ঠানে গুলির ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ-সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন ট্রাম্প। অনুষ্ঠান চলাকালে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা সদস্যরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-কেও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এ সময় ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে গোয়েন্দা সংস্থার সদস্যরা। সরিয়ে নেওয়ার সময় ট্রাম্প একবার হোঁচট খেলেও পরে নিরাপদে বেরিয়ে যান।

পরবর্তীতে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, বন্দুকধারী তার থেকে কিছুটা দূরে অবস্থান করছিল এবং প্রথমে একজন নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান। এ জন্য তিনি নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ দেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা।

ঘটনাটি ঘটে ওয়াশিংটন হিল্টন হোটেল-এর বাঙ্কেট হলে, যেখানে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে থাকার সময় হঠাৎ বিকট শব্দ হয়, এরপরই নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন।

এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি ও ভাইস প্রেসিডেন্ট দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

গুলির ঘটনার পর উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, প্রতিবছর হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।