সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
হাসপাতালে মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলল চিকিৎসক | চ্যানেল খুলনা

হাসপাতালে মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলল চিকিৎসক

চ্যানেল খুলনা ডেস্কঃটাঙ্গাইল শাজাহান ভুঁইয়া নামে এক মুক্তিযোদ্ধার সনদপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে জেলার জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে।ঘটনার সত্যতা তদন্ত করতে সোমবার (২৪ নভেম্বর) তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।এ বিষয়ে শাজাহান ভুঁইয়া অভিযোগ করে বলেন, গত ১৭ নভেম্বর তিনি কোমর ও পায়ের গোড়ালির ব্যথা নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর ২১ নভেম্বর সকালে হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ডা. শহীদুল্লাহ কায়সার রাউন্ডে গিয়ে রোগীর ফাইল দেখছিলেন। সে ফাইলের ওপর শাজাহানের মুক্তিযোদ্ধার সনদের ফটোকপি ছিল। সনদটি দেখে ক্ষিপ্ত হয়ে সেটি ছিঁড়ে ফেলেন ওই ডাক্তার।এ দিকে কৃষক শ্রমিক ও জনতালীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ওই চিকিৎসককে বরখাস্ত করে তার শাস্তি দাবি করেছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা জানান, ‘হাসপাতালের উপ-পরিচালক ডা. সদর উদ্দিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘তুমি পরোটা বানাও মা, আমি আসছি’- পরে ছেলের নিথর দেহ ফিরলো ঘরে

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

৮ কুকুরছানা হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।