সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হাতিয়ায় ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক | চ্যানেল খুলনা

হাতিয়ায় ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটারের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি হাতিয়ার সৈয়দিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোট গ্রহণ চলাকালে হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা ভোটারদের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারছিলেন। অভিযোগ রয়েছে, তিনি একটি ব্যালটে ‘হ্যাঁ’ ভোট এবং আরেকটি ব্যালটে ‘শাপলা কলি’ প্রতীকে সিল দেন। ভোটকক্ষে উপস্থিত একজন ব্যক্তি ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা। তিনি বলেন, তিন মাস বয়সের নবজাতক সন্তানকে নিয়ে ভোট দিতে আসা একজন নারী ভোটার তাঁকে অনুরোধ করলে তিনি ব্যালটে সিল মেরে দেন। সিল দেওয়ার আগে তিনি ভোটকক্ষে উপস্থিত পোলিং কর্মকর্তা এবং প্রার্থীর এজেন্টদের মতামত নিয়েছিলেন বলেও দাবি করেন।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ জানান, বেলা আনুমানিক ৩টার দিকে তাঁর কাছে অভিযোগ আসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা একজন ভোটারের ব্যালটে নিজে সিল মেরেছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক রাখা হয়েছে। অভিযোগের তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মানিকগঞ্জ-১ আসনে জাল ভোটের অভিযোগে যুবক আটক

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রায় ৫০ লাখ টাকাসহ আটক

ভোটে কোনো রকম কারচুপি হলে অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।