সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত | চ্যানেল খুলনা

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় তার বাবা ও মামাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় ছাত্রীর মা, নানী ও মামিকেও একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এঘটনায় ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে এবং প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামে এঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

জাকির হোসেন জানান, গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নুরুজ্জামান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং মনোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঈদের ছুটিতে ঢাকার গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসা এক স্কুলছাত্রীকে স্থানীয় এক কিশোর উত্যক্ত ও শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে অভিযুক্তের পরিবারকে জানাতে গেলে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার স্কুলছাত্রীর মা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান অভিযুক্ত আহসানকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।