সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটকের দাবি ট্রাম্পের | চ্যানেল খুলনা

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটকের দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজকে হেফাজতে নিয়েছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে ‘তুসকা’ জাহাজটিকে আটক করে এবং তাদের থামার জন্য নির্দেশ দেয়।
তবে জাহাজটি সতর্কবার্তা অমান্য করলে নৌবাহিনী সেটিকে অচল করে দেয়। তিনি আরও দাবি করেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায়ও জাহাজটি ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়ার হুমকি ভারতের সেনাপ্রধানের

চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে হাত মিলিয়েছেন মার্কিন নারী গুপ্তচর, খোঁজ চেয়ে পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

ট্রাম্পকে সতর্কভাবে তাইওয়ান ইস্যু সামলানোর পরামর্শ সির, অন্যথায় ‘সংঘর্ষ’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।