সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বর্ণের ভরি ৮০ হাজার টাকা হচ্ছে যে কারণে | চ্যানেল খুলনা

স্বর্ণের ভরি ৮০ হাজার টাকা হচ্ছে যে কারণে

মহামারি করোনায় বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম হবে প্রায় ৮০ হাজার টাকা। চলতি মাসের মধ্যেই নতুন এই দাম চূড়ান্ত হতে পারে।

ইতোমধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট), মজুরিসহ স্বর্ণালংকারের দাম নির্ধারণের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত বুধবার বাজুসের সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে রাজধানীর একটি কনভেনশন হলে একটি সাধারণ সভা বসে। সভায় সমিতির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতা এবং সাধারণ জুয়েলার্স ব্যবসায়ীরা অংশ নেন। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সভার প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগে ৭২ হাজার ৬৬৬ টাকা। সে হিসাবে প্রতি গ্রামের দাম পড়ে ৬ হাজার ২৩০ টাকা। তার সঙ্গে ২৫০ টাকা মজুরি। এ নিয়ে প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়ে ৬ হাজার ৪৮০ টাকা। আবার এই দামের ওপর ৫% ভ্যাট ধরলে প্রতি গ্রামের স্বর্ণের দাম ৬ হাজার ৮০৪ টাকা দাঁড়াবে। সব যোগ হয়ে এক ভরি স্বর্ণালংকারের দাম পৌঁছবে ৭৯ হাজার ৩৬১ টাকায়।

গত ১২ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে প্রায় ১৯৮৩ টাকা কমানো হয়। এর আগে গত ৫ জানুয়ারি এই মানের স্বর্ণের দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ানো হয়েছিল।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।