সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
স্কুলছাত্র জনি হত্যার আসামির ওপর আদালতে হামলা, রিমান্ড মঞ্জুর | চ্যানেল খুলনা

স্কুলছাত্র জনি হত্যার আসামির ওপর আদালতে হামলা, রিমান্ড মঞ্জুর

হবিগঞ্জে স্কুলছাত্র জনি দাস হত্যা মামলায় গ্রেপ্তার সাজু মিয়ার ওপর হামলা চালিয়েছে একদল যুবক। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে নেওয়া হলে এই হামলা চালানো হয়। তাৎক্ষণিক আইনজীবী ও আদালতে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ পরিস্থিতি শান্ত করে।

এদিকে হত্যা মামলায় সাজুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাঁকন দে এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল। তিনি জানান, সাজুর আট দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাজুর ওপর হামলার প্রসঙ্গে আইনজীবী কুতুব বলেন, ‘একদল যুবক আদালতে সাজু মিয়ার ওপর হামলা চালায়। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। আমি মনে করি, এটি বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র। এটি কোনো অবস্থাতেই কাম্য নয়। যদি দুর্ঘটনা ঘটত তবে একটি কলঙ্কের জন্ম দিত, পাশাপাশি পরিবেশও বিনষ্ট হতে পারত।’

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ৩ জুলাই ভোররাতে হবিগঞ্জ শহরের দেয়ানতরাম সাহার বাড়ি এলাকার নরধন দাসের বাড়িতে চুরি করতে যায় এক দুর্বৃত্ত। এ সময় তাঁর ছেলে দশম শ্রেণির ছাত্র জনি দাস ঘুম থেকে জেগে দুর্বৃত্তকে দেখে চিৎকার শুরু করলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করলে জনির স্বজনেরা হত্যাকারী হিসেবে তাঁকে শনাক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।