সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোনাডাঙ্গা ও খালিশপুর থানার ১৬টি ওয়ার্ড পূর্ণগঠনের লক্ষ্যে নগর যুবলীগের সাংগঠনিক কমিটি গঠন | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গা ও খালিশপুর থানার ১৬টি ওয়ার্ড পূর্ণগঠনের লক্ষ্যে নগর যুবলীগের সাংগঠনিক কমিটি গঠন

খালিশপুর ও সোনাডাঙ্গা থানা যুবলীগ ও এর অন্তর্ভূক্ত ১৬টি ওয়ার্ড যুবলীগ পূর্ণগঠনের উদ্যোগে সাংগঠনিক কমিটি গঠন করেছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। নগর যুবলীগের সদস্য এস এম হাফিজু ররহমান হাফিজ এর নেতৃত্বে নগর যুবলীগের সদস্য রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মসিউর রহমান সুমন ও অভিজিৎ পালকে নিয়ে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোনাডাঙ্গা থানার অন্তর্গত ১৬,১৭,১৮,১৯,২০,২৫,২৬ ওয়ার্ড এবং খালিশপুর থানার ৭, ৮, ৯, ১০, ১১,১২,১৩, ১৪, ১৫ ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মহানগর যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক বরাবর জীবনবৃত্তান্তসহ আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবেদন পত্র আগামী ০৫ জুন থেকে ১৫ জুনের মধ্যে সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করে পার্টি অফিসে এসে জমাদান দিতে হবে। আবেদন পত্রের সাথে ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ফটোকপি এবং পার্সপোর্ট সাইজের এককপি ছবি জমা দিতে হবে।
সোমবার সন্ধ্যা ০৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত নগর যুবলীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পূর্ব ঘোষিত ২১, ২৯ ও ২৮নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভার তারীখ পরিবর্তন করে আগামী ০৫.০৬.২২ তারীখে ২১নং ওয়ার্ড, ০৬.০৭.২২ তারীখে ২৯নং ওয়ার্ড ও ০৭.০৬.২২ তারীখে ২৮নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভার তারীখ নির্ধারন করা হয়েছে। পূর্ব ঘোষিত ২৭নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা অনিবার্য কারন বশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মী সভার তারীখ জানিয়ে দেওয়া হবে।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন এস এম হাফিকুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন হাসান, রাশেদুল ইসলাম রাশেদ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।